আমাদের সম্পর্কে
English Booster Language Club প্রতিষ্ঠার উদ্দেশ্য
English Booster Language Club প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সাধারণ মানুষের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা এবং তাদেরকে আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক মানের যোগাযোগে সক্ষম করে তোলা।
উদ্দেশ্যসমূহ:
- ইংরেজিতে Speaking, Listening, Reading ও Writing দক্ষতার উন্নয়ন করা।
- সদস্যদের জন্য নিয়মিত স্পোকেন ইংলিশ সেশন, ডিবেট, পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন কার্যক্রম পরিচালনা করা।
- IELTS, TOEFL, Duolingo, বিশ্ববিদ্যালয় ভর্তি ও চাকরির প্রস্তুতিতে সহায়তা প্রদান করা।
- দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইংরেজি চর্চার একটি ইতিবাচক নেটওয়ার্ক গড়ে তোলা।
- শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
- জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা।
- ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য সহজলভ্য ও মানসম্মত ইংরেজি শিক্ষা নিশ্চিত করা।
Founder & CEO
মোহাম্মদ নুরুল আবছার ইংলিশ বুস্টার একাডেমির প্রতিষ্ঠাতা। তিনি একজন অভিজ্ঞ ইংরেজি ভাষা শিক্ষক, প্রশিক্ষক, লেখক এবং শিক্ষা উদ্ভাবক। বর্তমানে তিনি Bangladesh Navy College Kaptai-এ ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
তিনি কক্সবাজার জেলার চকরিয়া বর্তমান মাতামুহুরি উপজেলায় জন্মগ্রহণ করেন। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষাদান (ELT) বিষয়ে প্রথম শ্রেণিতে এম.এ. সম্পন্ন করেন। শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য তিনি বি.এড. ও এম.এড. ডিগ্রিও অর্জন করেছেন।
পনের বছরেরও বেশি সময়ের শিক্ষকতা অভিজ্ঞতায় তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে National Academy for Educational Management (NAEM) এবং United States Embassy in Bangladesh আয়োজিত প্রশিক্ষণ উল্লেখযোগ্য। তিনি ELT, CPD, LPC, IELTS, PBM, EIA এবং কারিকুলাম উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন সনদ অর্জন করেছেন।
তিনি ইংরেজি কারিকুলাম বাস্তবায়ন ও English in Action (EIA) প্রকল্পে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা, ওয়েবিনার ও সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আধুনিক ভাষা শিক্ষার নতুন নতুন পদ্ধতির সঙ্গে নিজেকে সমৃদ্ধ করেছেন।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ তিনি a2i-এর ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হন। তিনি Bangladesh English Language Teachers' Association (BELTA)-এর আজীবন সদস্য এবং Language Instructors' Association of Bangladesh (LIAB)-এর সক্রিয় সদস্য।
একজন লেখক হিসেবেও তিনি পরিচিত। তাঁর প্রথম গ্রন্থ HSC English Textbook Vocabulary and Passage Analysis শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। তাঁর দ্বিতীয় গ্রন্থ English Booster দেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখাকে আরও সহজ, কার্যকর ও আনন্দদায়ক করার প্রয়াসের প্রতিফলন।
ইংরেজি ভাষায় দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি English Booster Academy প্রতিষ্ঠা করেছেন, যা সারা দেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখার একটি আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
আমাদের কিছু ক্যামেরাবন্দী মুহূর্ত



